By: Lifeline Admin
Health
মানবতার জন্য, জীবনের পাশে।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৮নং দত্তপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়ালিয়া গ্রামের রিমু আক্তার দীর্ঘ প্রায় দেড় বছর ধরে পা ভেঙে পঙ্গুত্ব অবস্থায় শয্যাশায়ী ছিলেন। আর্থিক সংকটের কারণে তিনি সময়মতো চিকিৎসা নিতে পারেননি।
লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর মানবিক উদ্যোগে তার চিকিৎসা ও সফল অপারেশনের ব্যবস্থা করা হয়। আল্লাহর রহমতে অপারেশন সফল হয়েছে এবং তিনি এখন ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। পাশে ছিলাম, আছি, থাকবো—ইনশাআল্লাহ।
#LifelineWelfare #HumanityFirst #SupportPeople #CareForOthers #HopeForLife